| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনও বলতে পারি না বিজয়ী হয়েছি, এখনও আমরা নিরাপদ না : ফারুক ওয়াসিফ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১৩:৪৩:৫২:অপরাহ্ন  |  ১১৮১৪২০ বার পঠিত
এখনও বলতে পারি না বিজয়ী হয়েছি, এখনও আমরা নিরাপদ না : ফারুক ওয়াসিফ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “যে আশা এবং উদ্বেগ একসঙ্গে আমাদের মধ্যে কাজ করেছিল সেটি একই রকম রয়েছে। আমরা এখনও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি না যে আমরা বিজয়ী হয়েছি। ধাওয়া খেতে খেতে পাল্টা একটি ধাওয়া দিয়েছি মাত্র। আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি, এ মাঠ যে নিরাপদ—এটা বলতে পারি না। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং গণমাধ্যমের জায়গা থেকেও তা বলতে পারছি না।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমির সেমিনার হলে সকাল ১১টায় নিউজ ভিউ অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বৃহৎ শক্তিরা কিন্তু পুরোনো বন্দোবস্তেরই লোক। তারা এই অভ্যুত্থানে বিজয়ীদের কাতারের অনেককে কিনে নিয়েছে। যে ভিত্তির ওপর পুরোনো বন্দোবস্ত টিকেছিল এবং ফ্যাসিবাদ টিকেছিল, সেগুলোকে দুর্বল করা যায়নি। সুতরাং তাদের পুনর্বাসন হচ্ছে অনেক জায়গায়। ফ্যাসিবাদের দোসরদের কিছু মঞ্চে পাওয়া যায়। দুই-একটা জায়গায় আমি মঞ্চে উঠিনি, ফিরে চলে এসেছি।” তিনি বলেন, “আমাদের সমাজও এমন এক আঠালো পদার্থ, যেখানে হাবিল আর কাবিল মারামারি করবে—আবার পরের দিন একসঙ্গে থাকবে। মাঝখান থেকে বলি হয়ে গেল আমাদের অজস্র তরুণেরা। আমরা অগ্রজরা আমাদের সন্তানদের বাঁচাতে চেয়েছি। চেয়েছি তারা নিরাপদে থাকবে, তারা রাজনীতিতে যাবে না। আমি আপস করে ওদের বড় করব—এই আপস এবং ধান্দাবাজির মধ্য দিয়ে আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারিনি। আমরা অগ্রজরা সন্তানদের বাঁচানোর নামে ফ্যাসিবাদের বন্দুকের নিশানায় তাদের আরও ঠেলে দিয়েছিলাম,” বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, প্রেস নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ফখরুল ইসলাম, উদ্বোধিত পোর্টালের সম্পাদক রহমান সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ধীমান সাহা জুয়েলসহ অন্যান্যরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪