| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি পিস্তলসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ২২:৩৮:৩৩:অপরাহ্ন  |  ১১৬৩৩৬৪ বার পঠিত
বিদেশি পিস্তলসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ডেস্ক: মাগুরার ভায়না এলাকায় যৌথবাহিনীর অভিযানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চোপদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি চায়না পিস্তল, একটি চাকু ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শামিম ওই এলাকার মৃত বাকি চোপদারের ছেলে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি তাকে বহিষ্কার করা হলেও, পরে আবেদন বিবেচনায় ১৭ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় কমিটি। এর দুই সপ্তাহ পর তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হলেন।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে শামিমকে আদালতে পাঠানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, তিনি মাগুরায় নেই; পরিবারের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪