| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ৬৬ জন প্রতিবন্ধীকে ঋণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৭:১৪:২৪:পূর্বাহ্ন  |  ১১৬১১১৫ বার পঠিত
খাগড়াছড়িতে ৬৬ জন প্রতিবন্ধীকে ঋণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণসহ জেলা ও উপজেলার ৬৬ জন প্রতিবন্ধীর মধ্যে ২৩ লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এছাড়াও ৬ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৪৫ হাজার ২০৮ টাকা প্রদান করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে বেলুন উড়িয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের, খাগড়াছড়ি জেলা পরিষদ সমাজসেবা কার্যালয়ের আহ্বায়ক সাথোয়াই প্রু চৌধুরী এবং বিশিষ্ট সমাজকর্মী রবি শঙ্কর তালুকদার।

সভায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী-পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে।

বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সহায়তা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীতে সরকার গঠন হলে উন্নয়নের ধারায় দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বক্তারা।

এতে খাগড়াছড়ি জেলা সমাজসেবা উপপরিচালক (ভারপ্রাপ্ত) রোকেয়া বেগম, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. নাজমুন আহসানসহ নয়টি উপজেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪