| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৮:০২:২০:পূর্বাহ্ন  |  ১১৭৯৪১৭ বার পঠিত
যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা

বেনাপোল প্রতিনিধি : লটারির মাধ্যমে সারাদেশের মতো যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে। ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার ৯ থানায় পদায়নকৃত ওসিরা হলেন— যশোর কোতোয়ালি থানায় ফারুক আহম্মেদ, বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা থানায় মারুফ হোসেন, ঝিকরগাছা থানায় শাহ জালাল আলম, চৌগাছা থানায় রেজাউল করিম, অভয়নগর থানায় এসএম নূরুজ্জামান, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান, কেশবপুর থানায় সুকদেব রায় এবং মণিরামপুর থানায় রজিউল্লাহ খান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন— লটারির ভিত্তিতে ওসিদের বদল হওয়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশ পাইনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪