| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৯:৪৩:৩৯:পূর্বাহ্ন  |  ১২০১২৬৬ বার পঠিত
মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪