| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৮:৫২:৪৩:অপরাহ্ন  |  ৭৯ বার পঠিত
কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: সাম্য, মানবতা, প্রতিবাদ ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে উদযাপিত হয়েছে নজরুল বর্ষ-২০২৬। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন,  পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত।

আয়োজনে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, ইসলামী সংগীত ও গজল, রচনা প্রতিযোগিতা এবং নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ী ৩৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪