| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৯:৪১:১৭:অপরাহ্ন  |  ১৮৬ বার পঠিত
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দেশ ব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের  জ্বালাও পোড়াও সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল মোটরসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড বিএনপি কার্যালয় থেকে মোটর সাইকেল র‍্যালী শুরু করা হয়। র‍্যালীতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

ভাঙ্গা মাওয়া মহাসড়কের ভাঙ্গা শিবচর সীমান্ত বর্তী হয়ে ভাঙ্গা মুকসুদপুর সীমান্ত বর্তী ও ভাঙ্গা নগর কান্দা সীমান্ত বর্তী ঝাটুরদিয়া বাজার এলাকায় সাইকেল র‍্যালী করার পর ঢাকা দক্ষিণপাড়া বাস স্ট্যান্ড গিয়ে শেষ করেন।

মোটরসাইকেল র‍্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী না যে ধরেন নাশকতার কর্মকাণ্ড শুরু করেছে জনগণের জানমাল হেফাজতের লক্ষ্যে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সোচ্চারিত হয়ে ওঠেছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আজকের এই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪