| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে নতুন ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:২৬:০৮:পূর্বাহ্ন  |  ১১৮০৪১৩ বার পঠিত
লক্ষ্মীছড়িতে নতুন ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাউছার হামিদ। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় শূন্য থাকার পর নতুন ইউএনও নিয়োগ দেওয়া হলো।

১ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ কাউছার হামিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও সেটু কুমার বড়ুয়া বদলি হয়ে চলে যাওয়ার পর লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় ধরে ইউএনও পদ শূন্য ছিল।

এদিকে একই প্রজ্ঞাপনে জেলার দীঘিনালা উপজেলায় তানজিল পারভেজ ও সদর উপজেলায় মিজ ফারিয়া সুলতানাকে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ কাউছার হামিদ ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪