| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত, আহত ২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:৫৮:১৮:পূর্বাহ্ন  |  ১১৯৭২৩৭ বার পঠিত
জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত, আহত ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ হামলায় নিহত হয়েছেন এক নারী, আর গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার ভাতিজি।

পরিবার সূত্রে জানা গেছে, দিবাগত গভীর রাতে হঠাৎ বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজির মাথায় একের পর এক আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দু’জন। নিহত নুরনাহার বেগম (৫০) সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের স্বামী পরিত্যক্তা। আর আহত খাতিজা পাখি (১৭) আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রাতেই নুরনাহার বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর জখম হওয়া খাতিজা পাখিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। তবে কারা বা কী কারণে এ নৃশংস হামলা চালিয়েছে—তা এখনো পরিষ্কার নয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, “হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে। খুব দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪