| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:৪১:৩১:অপরাহ্ন  |  ১১৯০৯৬১ বার পঠিত
শিবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি  কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (৩ ডিসেম্বর) শিবপুর উপজেলার ধানুয়া ঈদগাহ মাঠে  উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু তাহের।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম সাইফুল ইসলাম, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তরুণ মৃধা, শিবপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নুুরুল আমিন রিকাবদার জাহান,  শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা ও শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুনসুর আহমেদ প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪