| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে ভস্মিভূত বসতঘর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:৩২:৫২:অপরাহ্ন  |  ১১৯৫২৫৯ বার পঠিত
মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে ভস্মিভূত বসতঘর

বাউফল প্রতিনিধি: বাউফলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন এক ছেলের লাগানো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার পরিবারের বসতঘর। আকস্মিক এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব অতিরিক্ত মাদক সেবনের কারণে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাকে মাদক নিরাময় কেন্দ্রে বারবার চিকিৎসা দেওয়া হলেও তেমন কোনো উন্নতি হয়নি।

ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাজিব ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়।

আগুন দেখে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে এলেও আগুনের তীব্রতার কারণে শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোশারফ ফকির কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সবকিছু শেষ হয়ে গেছে। এখন কোথায় যাব, কীভাবে চলব বুঝতে পারছি না। ছেলের চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি। আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।’

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, ‘ঘটনাস্থল আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তীতে যেন আগুন আশপাশে ছড়িয়ে না পড়ে—সে জন্য পুরো এলাকা নিরাপদ করা হয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪