| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক ছাত্রনেতা রাজুকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:৩৬:৫৪:অপরাহ্ন  |  ১১৯৬৪০৪ বার পঠিত
সাবেক ছাত্রনেতা রাজুকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি: নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমান রাজুকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজুর নিজ বাড়িতে তার হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। 

দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে রাজশাহী-রংপুর বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ অনুদানের অর্থ আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। 

রাজু বর্তমানে যুবদলের একনিষ্ঠ এই নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগীতার নির্দেশ দেন। 

রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, মশিউর রহমান রাজু ছাত্রদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। এ ছাড়া তার যে কোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো।

রাজু জানান, তার রাজনীতির জীবনে কখনও কোনো সহায়তা পাননি। আজ প্রথম স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত।  

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস বিএনপি নেতা মিটন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহাক আলী, এসএম আল ফারুক জেমস, মো. এমদাদুল হক এমদাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪