| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে শিশু সাবা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:৫৮:৪৩:পূর্বাহ্ন  |  ১১৯৭৫৮২ বার পঠিত
ঝিনাইদহে শিশু সাবা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় তারা এই মানববন্ধন ও সড়ক অবরোধ করে। 

এ সময় বিক্ষোভকারীরা সাবা হত্যায় জড়িত প্রতিবেশী শান্তনা খাতুনের ফাঁসির দাবি জানান। সড়ক অবরোধের কারণে দু’পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী চলে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

বুধবার সকালে শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। পরে রাত ১০ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় শান্তনা খাতুনকে।

রিপোর্টার্স২৪এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪