| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারস্য উপসাগরে ইরানের উচ্চপ্রযুক্তির নৌমহড়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৬:০২:৪০:পূর্বাহ্ন  |  ৯৪০৩১৭ বার পঠিত
পারস্য উপসাগরে ইরানের উচ্চপ্রযুক্তির নৌমহড়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিজুড়ে বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার শুরু হওয়া ‘শহীদ মোহাম্মদ নাজেরি’ কোডনামের এ মহড়ায় এআই প্রযুক্তিনির্ভর নবাব, মাজিদ ও মিসাঘসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব সিস্টেম দ্রুত লক্ষ্য শনাক্ত ও উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম বলে আইআরজিসি দাবি করেছে।

মহড়ায় মার্কিন নৌযানগুলোর প্রতি সরাসরি সতর্কবার্তা দেওয়া হয়, ইরানের সমুদ্রসীমায় কোনো ‘ভুল পদক্ষেপ’ কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও সহযোগিতার বার্তাও দেওয়া হয়েছে।

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও নষ্ট করা হয়নি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে শত্রুতা বাড়াচ্ছে এবং গত জুনের ১২ দিনের সংঘাতে ইসরাইল যুক্তরাষ্ট্রের সমর্থনে অঘোষিত যুদ্ধ চালায়। পরে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও তিনি দাবি করেন।

হাতামির মতে, ইরানের পাল্টা হামলায় শত্রুর পরিকল্পনা ভেস্তে গেছে এবং দেশটি প্রতিরক্ষা উন্নয়নকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সূত্র: প্রেস টিভি

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪