| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১২:১১:০৪:অপরাহ্ন  |  ১০৫১ বার পঠিত
ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা কয়েক দিনের গরমের পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী আঘাত হানে। আজও ঢাকাসহ ৬টি বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকর আজ সকালে রাজধানী ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। সকালে ঢাকার মিরপুর, উত্তরার কিছু এলাকা সামান্য বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়ায় অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪