| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার দাবি, রাতে ৭৭ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৮:৫৫:০০:পূর্বাহ্ন  |  ৯৩০৩১৪ বার পঠিত
রাশিয়ার দাবি, রাতে ৭৭ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাতভর ইউক্রেন ছোড়া ৭৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা । রোববার(৭ ডিসেম্বর ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে দুই পক্ষই সীমান্তপারের হামলা জোরদার করেছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও মধ্য রাশিয়ার সাতটি অঞ্চল এবং রাশিয়ার দখল করা ক্রিমিয়ার আকাশে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোস্তভ অঞ্চলে একটি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে প্রায় ২৫০ জন বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন বলে জানান রোস্তভের গভর্নর ইউরি স্লুসার। তবে কেউ আহত হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংস হওয়া ড্রোনের মধ্যে ৪২টি সারাতভ অঞ্চলে এবং ১২টি রোস্তভ অঞ্চলে শনাক্ত করা হয়।

রাশিয়া সাধারণত ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায় না এবং সামরিক অবকাঠামোতে হামলা হয়েছে কিনা সে বিষয়েও খুব কমই স্বীকার করে।

যুদ্ধের সময় দুপক্ষই সীমান্তরেখা থেকে দূরে একে অপরের সামরিক, জ্বালানি ও লজিস্টিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।

গত কয়েক শীত মৌসুমের মতো এবারও ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো, যাতে ব্ল্যাকআউট দেখা দিচ্ছে এবং মেরামত কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে তেল ডিপো, বিমানঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। কিয়েভ বলছে, রাশিয়ার জ্বালানি কাঠামো ও শহরগুলোতে চালানো হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।-রয়টার্স 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪