আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির দক্ষিণাংশে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে, যা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে।
এসটিসির জ্যেষ্ঠ কর্মকর্তা আমর আল-বিধ সোমবার রয়টার্সকে জানান, গত সপ্তাহে শুরু হওয়া ‘প্রমিজিং ফিউচার’ নামে সামরিক অভিযানের পর দক্ষিণাঞ্চলের সব প্রদেশে—এর মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি এডেনও তাদের অবস্থান শক্তিশালী হয়েছে।
আল-বিধ বলেন, দক্ষিণের আটটি প্রদেশ এখন আমাদের সশস্ত্র বাহিনীর সুরক্ষায় রয়েছে। আমরা আমাদের বাহিনীর সমন্বয় ও প্রস্তুতি একীভূত করতে মনোযোগ দিচ্ছি, যাতে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় থাকে এবং হুথিদের প্রতি প্রয়োজনে কার্যকরভাবে করা যায়।
এসটিসি আরও জানিয়েছে, বিভিন্ন দলের শীর্ষ নেতা এডেন ছেড়ে গেছেন। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী আট সদস্যের কাউন্সিলের প্রধান ও প্রধানমন্ত্রী।
ইউএএই সমর্থিত এসটিসি দীর্ঘদিন ধরেই সৌদি-সমর্থিত সরকারের অংশগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিদের হাতে সানায় পতনের পর সৌদি সমর্থিত সরকার এডেনে স্থানান্তরিত হয়।
২০২২ সাল থেকে এসটিসি সৌদি-সমর্থিত ক্ষমতাভাগ চুক্তির আওতায় দক্ষিণাঞ্চলের হুথি-নিয়ন্ত্রিত এলাকা ছাড়া অন্যান্য অংশের প্রশাসনে অংশ নিচ্ছে।
রিয়াদে কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি বলেন, দক্ষিণে এসটিসির পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বৈধতা খর্ব করছে এবং ক্ষমতাভাগ চুক্তি লঙ্ঘন করছে।
রয়টার্স/রিপোর্টার্স২৪/এসসি