| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এগিয়ে থেকেও হার চেলসির, দুর্দান্ত জয়ে বায়ার্ন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০০:২০:৪৫:পূর্বাহ্ন  |  ১০৩৯০৬৮ বার পঠিত
এগিয়ে থেকেও হার চেলসির, দুর্দান্ত জয়ে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল চেলসি ও বায়ার্ন মিউনিখ। লিড ধরে রাখতে না পেরে আতালান্তার কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। অন্যদিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও স্পোর্তিং সিপিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে আতালান্তার মাঠে সমানতালে লড়াই করে শুরুতে দারুণ লিড পায় চেলসি। ২৫তম মিনিটে রিস জেমসের ক্রস থেকে জোয়াও পেদ্রো গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে স্কামাক্কার গোলে সমতায় ফেরে আতালান্তা।

৮৩তম মিনিটে চেলসির রক্ষণভাগের ভুলে নিচু শটে গোল করেন চার্লস দে কেতেলারে। শেষ মুহূর্তে সমতার সুযোগ পেয়েও মার্কো কারনেসেচির দুর্দান্ত সেভে হতাশায় ডুবে ব্লুজেরা।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে টেবিলের ১১তম স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে আতালান্তা উঠে এসেছে তিনে।

অন্যদিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দুর্দান্ত আধিপত্য দেখায় বায়ার্ন। ম্যাচের ৫৪ মিনিটে কিমিখের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা।

৬৫তম মিনিটে ওলিসের কর্নার থেকে জিনাব্রি ভলিতে সমতায় ফেরান। চার মিনিট পর লাইমারের ক্রস ধরে দুর্দান্ত একক দক্ষতায় গোল করেন ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল। ৭৭তম মিনিটে কিমিখের ফ্রি-কিক থেকে জিনাব্রির কাটব্যাক ধরে ব্যবধান বাড়ান জোনাথন টাহ।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন রয়েছে শীর্ষে প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সঙ্গে সমতায়। ১০পয়েন্ট নিয়ে স্পোর্তিং ১৩তম স্থানে অবস্থান করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪