| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি কাদের সিদ্দিকীর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৯:৩৫:৩৮:অপরাহ্ন  |  ১০২২১৮১ বার পঠিত
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি কাদের সিদ্দিকীর

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত হলে তার দল জাতীয় নির্বাচনে যাবে। তবে বিএনপি, এনসিপি ও জামায়াত ছাড়া যদি দেশের অধিকাংশ রাজনৈতিক শক্তি নির্বাচনের বাইরে থাকে, তাহলে ভোটে অংশ নেবে মাত্র ২০ শতাংশ মানুষ—এমন নির্বাচনে তার দলও থাকবে না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সভায় তিনি এ বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের অন্যায়কে বঙ্গবন্ধুর বা মুক্তিযুদ্ধের অন্যায় বলা যাবে না। তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতে পারে, তবে পুরো দলকে দায়ী করা যাবে না। আইয়ুব খান ও ইয়াহিয়া খানও আওয়ামী লীগের বিচার করতে পারেননি, এখনো কেউ পারবে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি যুদ্ধ করেছেন, জিয়াউর রহমানও যুদ্ধ করেছেন—দু’জনকেই সে সময় বীরোত্তম খেতাব দেওয়া হয়েছিল। স্বাধীনতাবিরোধী জামায়াত ভিন্নতার রাজনীতি থেকেই শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত অতীতের অন্যায়ের জন্য ক্ষমা না চাইলে এই দেশে কথা বলার অধিকার পাওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪