মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশের মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, করমদী গ্রামের পলাশীপাড়া পাগলা ব্রিজ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম (১৯) এবং একই গ্রামের আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন (২২)।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উপজেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ