| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৯:৪২:৪২:পূর্বাহ্ন  |  ১১২৯৫৬২ বার পঠিত
আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত

রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তপ্ত নির্বাচনি পরিবেশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়লেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে প্রচারণায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার এক পর্যায়ে হঠাৎ মোটরসাইকেলযোগে এসে কয়েকজন অস্ত্রধারী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে দ্রুত স্থান ত্যাগ করে। গুলির শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কিছু জানাতে না পারলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো। তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে ওসমান হাদির জন্য দোয়া কামনা করতে থাকেন।

উল্লেখ্য, ওসমান হাদি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তিনি আগেই অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়েছে। তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি, এমনকি মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের ভয়াবহ বার্তা পর্যন্ত পাঠানো হয়েছিল বলে তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার এই ধারাবাহিকতা কোথায় গিয়ে থামবে?


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪