| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদীর মতো আমাদেরও প্রাণের শঙ্কা আছে: পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:১৬:০১:পূর্বাহ্ন  |  ৪০১৮৯৬ বার পঠিত
ওসমান হাদীর মতো আমাদেরও প্রাণের শঙ্কা আছে: পাটওয়ারী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।

ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ওসমান হাদীর মতো আমাদেরও জীবনের শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। 

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, তারা শুনেছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। “আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে, তিনি বলেন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসেই ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে দেশি ও বিদেশি বিভিন্ন সূত্র থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। একাধিকবার তার নিরাপত্তা ও নির্বাচনি কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে।

বিজয়নগরের এ হামলা নির্বাচনী পরিবেশে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে, এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জনসাধারণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪