| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদিকে দেখতে ঢামেকে হাসনাত, সেনাবাহিনী মোতায়েন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৪৮:৩৯:পূর্বাহ্ন  |  ১১০৮৯৩০ বার পঠিত
ওসমান হাদিকে দেখতে ঢামেকে হাসনাত, সেনাবাহিনী মোতায়েন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে ঢামেকে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে হাজির হন তিনি।

জানা গেছে, আজ দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অজ্ঞাতপরিচয় দু’জন মোটরসাইকেল আরোহী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। গুলি তার বাম কানের পাশে লেগেছে।

মিসবাহ জানান, জুমার নামাজের পর রিকশাযোগে যাওয়ার সময় দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, হাদি বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসাধীন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪