| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৬:৫০:৫৮:অপরাহ্ন  |  ১০১৪৩০০ বার পঠিত
৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, গুলির আঘাতে হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাদি এখন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। চিকিৎসকেরা এই মুহূর্তে কোনো ধরনের আশার নিশ্চয়তা দিতে পারছেন না।

ডা. সায়েদুর জানান, বাম কানের ঠিক ওপর দিয়ে গুলি প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। ওই গতিপথে হাদির ব্রেন স্টেমেও আঘাত লেগেছে, যা মানবদেহের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এ অবস্থায় কোনো ইন্টারভেনশন করা সম্ভব নয়। রোগীকে শুধু লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে, বলেন তিনি।

তবে সামান্য আশার ইঙ্গিত রেখে তিনি বলেন, হাদির দেহে এখনও ‘সাইন অব লাইফ’ রয়েছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গেছে।

গুরুতর অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে যান। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, যা আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে।

পরিস্থিতি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ডা. সায়েদুর বলেন, এই মুহূর্তে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪