| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৭:২৯:২৫:অপরাহ্ন  |  ১০১৪২৮১ বার পঠিত
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি জানান, ঘটনার পরপরই তিনি কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে বৈঠক থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে,বলেন প্রধান উপদেষ্টা।

তিনি ওসমান হাদির ভাইকে নিশ্চিত করে বলেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। দেশে বা বিদেশে যেখানে প্রয়োজন সেখানে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদি আমাদের সবার অত্যন্ত আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। তার জন্য দোয়া করছি। আশা করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

রিপোর্টার্স২৪/এসসি



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪