| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেস ঝড়ে উড়ে গেল লঙ্কা, সিরিজে হাসল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৮:২২:০৩:অপরাহ্ন  |  ৩৭৫৮৩৮ বার পঠিত
পেস ঝড়ে উড়ে গেল লঙ্কা, সিরিজে হাসল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। শুক্রবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ৬৭ বল হাতে রেখে পার করে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচে ২-১ ব্যবধানে ট্রফি নিজের করে নেয় বাংলাদেশ।

১৮০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ১ রানে গোল্ডেন ডাক করে ফেরেন ওপেনার নাইম। তবে দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসারের ৬৮ রানের জুটি দলকে চাপমুক্ত করে। ৩০ রান করে ফেরেন কাউসার, আর জারিফ তুলে নেন দারুণ অর্ধশতক। ৫১ বলে ৫১ রান করে আউট হন তিনি।

পরে রাকিবুল শূন্য রানে ফিরলেও একপ্রান্ত ধরে দলের ভরসা হয়ে ওঠেন আদ্রিত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে তিনি দলকে জয়ের ভিত্তি দেন। শেষদিকে আকাশ রায় (৩৩*) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা বাংলাদেশি পেসার আকাশ রায়ের গতি–ঝড়ে দিশেহারা হয়ে পড়ে। তার দুর্দান্ত বোলিংয়ে ৪৫.১ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় সফরকারীরা। মাত্র ২১ রানে ৪ উইকেট নেন আকাশ। শ্রীলঙ্কার হয়ে সানুল ওয়েরারাত্নে সর্বোচ্চ ৬৬ রান এবং হিরুন মাথিশা ৩৭ রান করেন।

বাংলাদেশের সম্মিলিত ব্যাট–বোলিংয়ের দারুণ দিনে শেষ পর্যন্ত স্বাগতিকরাই হাতে নিল সিরিজ ট্রফি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪