| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৯:৫১:০৭:পূর্বাহ্ন  |  ১১০৪২৪৯ বার পঠিত
ওসমান হাদি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। তার চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ শনিবার(১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. আরিফ মাহমুদ। তিনি বলেন, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। যদিও তার হৃদ্‌যন্ত্র সচল রয়েছে, তবে মস্তিষ্কের অবস্থা খুবই নাজুক। এ কারণে এই মুহূর্তে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, মস্তিষ্কের স্টেমে আঘাত পাওয়ায় ওসমান হাদির চোখ স্থির হয়ে রয়েছে। তবে আশাব্যঞ্জক দিক হলো তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ এখনো কার্যকর রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪