| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমানসমান হাদি আওয়ামী লীগের লক্ষ্যবস্তু ছিলেন: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:৩৩:২৩:পূর্বাহ্ন  |  ১০২৭৫০৯ বার পঠিত
ওসমানসমান হাদি আওয়ামী লীগের লক্ষ্যবস্তু ছিলেন: রাশেদ খান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি’র শারীরিক অবস্থা জানার জন্য শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকজন প্রার্থীকে টার্গেট করেছে, যার মধ্যে ওসমান হাদি অন্যতম।

রাশেদ খান বলেন, "কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে। গতকাল গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি তাদের মধ্যে অন্যতম। টার্গেট করা অন্যান্য প্রার্থীদের ওপরও হামলার আশঙ্কা আছে।"

তিনি আরও বলেন, "আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, আমরা কীভাবে জনসংযোগ করব।"

রাশেদ খান ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, "চিরুনি অভিযান শুরু করতে হবে। আমরা দেখেছি, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা জামিন পাচ্ছে।"

এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘মাজাভাঙা’ উপদেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, "বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে কাজ করতে পারবে না। সুষ্ঠু নির্বাচন চাইলে তাকে দায়িত্ব থেকে সরানো প্রয়োজন।"

রাশেদ খান আরও বলেন, "গতকাল গণসংযোগ শেষে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওসমান হাদিকে গুলি করেছে। এর পর নির্বাচনে প্রার্থী হওয়া কোনো ব্যক্তি আর নিরাপদ নয়।"

তিনি ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান এবং বলেন, "এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা দিতে কোনোভাবেই সক্ষম নন।"

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪