| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:৫৮:০৯:অপরাহ্ন  |  ১০২৪৬৬১ বার পঠিত
ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কোনো মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে তীব্র নিন্দনীয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে একটি মহল। এর আগেও চট্টগ্রামে আমাদের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়ে কেউ উদ্দেশ্যমূলকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অতীতে বিএনপির পক্ষ থেকে যে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে সেদিকেই এগিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অবস্থার পরিবর্তন কেবল বিএনপির পক্ষেই সম্ভব। দুর্নীতির তকমা থেকে দেশকে মুক্ত করেছিল বিএনপিই।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘রাজনীতিতে অভিজ্ঞতা কম-বেশি যাই হোক না কেন, এই নির্বাচন সহজ হবে না। গতকালের ঘটনা এবং চট্টগ্রামের ঘটনাই প্রমাণ করে, যে চক্রান্তের কথা আমরা আগে বলেছিলাম, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।’

ষড়যন্ত্র মোকাবিলার কৌশল তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে জনগণকে সাহসী ও ঐক্যবদ্ধ করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবিতে সবাই একসঙ্গে এগিয়ে এলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। বসে থাকলে চলবে না। বিএনপির প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’

তিনি বলেন, ‘শুধু জনগণের দোরগোড়ায় পরিকল্পনা পৌঁছালেই হবে না, সেই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতেও আমাদের সক্রিয় হতে হবে।’

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪