| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, এক দোকানি আহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৮:৩৬:১৪:অপরাহ্ন  |  ৩৭৮২৯২ বার পঠিত
রাজধানীতে তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, এক দোকানি আহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন।

মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে বিকেল সাড়ে ৪টায় ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে মার্কেটের সামনে থাকা এক দোকানি আহত হন। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, তবে এতে কেউ আহত হননি।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর পুলিশ পরিদর্শন করেছে এবং ককটেল নিক্ষেপকারী ব্যক্তির সন্ধান চলছে।

রাত ৮টা ১৫ মিনিটে শান্তিনগরের পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা একটি বটগাছের বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরিত হয়। রাত ৮টা ৪০ মিনিটে মৌচাক ক্রসিংেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই দুই ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪