| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ২৩:৪৩:২৯:অপরাহ্ন  |  ৩৫৪১০৩ বার পঠিত
ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। তার ফাউন্ডেশনের দাবি, তাকে ‘সহিংসভাবে’ আটক করা হয়েছে।

নার্গিস ফাউন্ডেশনের তথ্যমতে ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অন্যান্য কর্মীদের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভায় অংশ নিয়েছিলেন। ওই সভা থেকেই তাকে আটক করা হয় বলে জানা গেছে।                                                        

নোবেল কমিটি এক বিবৃতিতে এই গ্রেপ্তারকে ‘বর্বর’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষকে মোহাম্মদীর অবস্থান দ্রুত প্রকাশ, তার নিরাপত্তা নিশ্চিত এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো ইরান সরকার কোনো মন্তব্য করেনি।

ইরানে নারীদের প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার জন্য নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি ছিলেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে স্বাস্থ্যগত কারণে সাময়িক মুক্তি পান।

গত সপ্তাহে তিনি টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন, যেখানে ইরান সরকার কীভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সব দিক নিয়ন্ত্রণ করছে, তা তুলে ধরেন।

নার্গিস মোহাম্মদীকে এ পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৩৬ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ চাবুকের সাজা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                                                        সূত্র: বিবিসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪