| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৪:৪৯:১০:পূর্বাহ্ন  |  ১০২০৯৬৩ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তৈরি হয়নি।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। সর্বশেষ মেডিকেল বোর্ডের যে বিবৃতি দেওয়া হয়েছিল, তার সঙ্গে বর্তমান অবস্থার কোনো বড় পার্থক্য নেই। তিনি বলেন, বড় কোনো উন্নতি হয়নি, আবার অবনতিও দেখা যায়নি। পরবর্তী করণীয় নির্ধারণে কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, কিছু ক্ষেত্রে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটি উল্লেখযোগ্য বা বড় পরিসরের নয়। তাঁর শারীরিক সক্ষমতা এখনও দীর্ঘ ভ্রমণের উপযোগী হয়নি। ফলে আপাতত বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা মনে করছেন, ভ্রমণের মতো শারীরিক শক্তি ফিরে পেতে আরও সময় প্রয়োজন হবে। সেই পর্যন্ত দেশেই তাঁর চিকিৎসা চলবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন। তাঁর চিকিৎসা ঘিরে দেশজুড়ে উদ্বেগ ও কৌতূহল অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪