| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১০:৩২:৩০:পূর্বাহ্ন  |  ৪০৯৬৫৩ বার পঠিত
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ভারত গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে এ দাবি জানান তিনি।

সোমবার(১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করেন তিনি।

দাবিগুলোতে রয়েছে: ১. ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও জবাবদিহির আওতায় আনা 

২.কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ 

৩.নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান পরিচালনা।

সাদিক কায়েম বলেছেন, গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হোক এবং হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। দাবি পূরণ না হলে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলায় প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। রাষ্ট্রের সংশ্লিষ্ট সব সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে, এবং গাফিলতি প্রমাণিত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। যাদের সহায়তায় হাদির মতো বিপ্লবীরা হত্যাযোগ্য অবস্থায় আছেন তাদের সামাজিকভাবে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে।

ডাকসু ভিপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করারও দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪