| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনাকে ফেরাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:০৭:১৪:অপরাহ্ন  |  ১০২০১৭৭ বার পঠিত
হাসিনাকে ফেরাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য।

জুলাইয়ের এই দুই সংগঠন সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মসূচি ১৭ ডিসেম্বর বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজ থেকে শুরু হবে। এতে অংশ নেবেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু, জাকসুর নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতের প্রক্সিরা বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। ওই গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শরিফ ওসমান হাদিকে হত্যার পর আনন্দ প্রকাশ করেছে ভারতীয় মহল।

জুলাই ঐক্য জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের দেশে ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে দায় নিতে হবে।

সংগঠনগুলো আরও জানিয়েছে, ভারত ও তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা এবং নির্বাচনের বাধা দিচ্ছে। তাই চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশব্যাপী সকল ছাত্র ও শিক্ষার্থীর রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪