| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৪:৩৬:১১:অপরাহ্ন  |  ৩৬৪৯৯৪ বার পঠিত
অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, তারপর তার এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন।’

সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়, তরুণরা ততবার নেমে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে।’

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরে (১৯৭১) বিজয়ের পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। আগামীকাল বিজয় দিবসে আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আমরা ঐক্যবদ্ধ হব।’

নাহিদ আরও বলেন, ‘ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও তারা আগের মতো দেশের রাজনীতির ওপর হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে, তবে সে ভাবনাটা ভুল।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪