স্পোর্টস ডেস্ক: ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে দেশে ফিরে আসলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগে রানাতুঙ্গা ও তার ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তিতে অনিয়ম ও অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে।
দুর্নীতি তদন্তকারী সংস্থার মতে, ২০১৭ সালে ২৭বার কেনাকাটা করার ফলে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে। ধামিকা রানাতুঙ্গা ইতিমধ্যেই গ্রেফতার ও জামিনে মুক্তি পেয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।
১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল।
রিপোর্টার্স২৪/বাবি