| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৪:৫০:৪৫:পূর্বাহ্ন  |  ১০১৮৪৩৯ বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, মহান বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে তিনি দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানাচ্ছেন। কৃষক, শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি বিজয় দিবসের শুভকামনা জানান।

তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা অর্জনের এই ঐতিহাসিক দিনটি জাতির ঐক্য, আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪