| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করতে চায়: রাশেদ খানের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:৫৪:৫১:পূর্বাহ্ন  |  ১০১৫৯৭১ বার পঠিত
আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করতে চায়: রাশেদ খানের

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণঅধিকারগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যার পরিকল্পনা নিয়েছে এবং এরই মধ্যে এটি শুরু হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, বিপ্লবী যোদ্ধা ওসমান হাদির ওপর চালানো হত্যাচেষ্টার ঘটনা, যা এখনও পর্যন্ত তদন্তের আওতায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসামিদের শনাক্ত করতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে প্রশ্ন হলো, সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনী কি করছে? তিনি আরও বলেন, এবার অপারেশন ডেভিল হান্ট ২ ঘোষণার প্রয়োজন, যাতে ফ্যাসিবাদের দোসরদের সনাক্ত করা যায়।

তিনি বলেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিল, তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে, যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে। একটা উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, তার কোনো কিছু আমরা দেখি নাই।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছরে এখনও কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এখনও পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র, ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, তারাও একই কথা বলেছিলেন, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন রাষ্ট্র। অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগ যারা নিজেদের সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, চলাফেরার নিরাপত্তা থাকবে, যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। বিশেষ করে ১৪ সালের নির্বাচন, ১৮ সালের নির্বাচন, ২৪ সালের ডামি নির্বাচন, নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪