| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:৫৩:০৭:পূর্বাহ্ন  |  ১০১৫৮৩০ বার পঠিত
গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’আখ্যা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে কখনো দেশের শান্তি কামনা করেনি এবং এখনও দেশের স্বাধীনতা চায় না। তারা নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, অশান্ত পরিবেশ তৈরি করতে চায় এবং দেশের স্থিতিশীলতা বিপন্ন করতে চায়।

তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে কোনো তুলনা সম্ভব নয় বলে মন্তব্য করেন। এছাড়া, নির্বাচনকে সামনে রেখে জনগণ যেন এমন একটি দলকে ভোট দেয় যা তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, এমন আশাবাদও ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেখানে তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪