| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিগ ব্যাশে অভিষেক ম্যাচেই উজ্জ্বল রিশাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৯:৪৫:৫৯:অপরাহ্ন  |  ৩৭০২৭৩ বার পঠিত
বিগ ব্যাশে অভিষেক ম্যাচেই উজ্জ্বল রিশাদ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। উইকেট না পেলেও দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে সিডনি থান্ডারের রানগতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত তার দল হোবার্ট হারিকেন্স ৪ উইকেটে জয় তুলে নেয়।

মঙ্গলবার হোবার্টে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হয় রিশাদের। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। অধিনায়ক পাওয়ারপ্লের ভেতরে এক ওভার এবং পাওয়ারপ্লে শেষে আরও দুই ওভার বোলিংয়ের দায়িত্ব দেন এই লেগ স্পিনারকে।

পাওয়ারপ্লের পঞ্চম ওভারে বিগ ব্যাশে নিজের প্রথম ওভার করেন রিশাদ। অভিষেক ওভারেই মাত্র ৬ রান দেন তিনি। সপ্তম ওভারে ক্যামেরন ব্যানক্রফট ও স্যাম কনস্টাস তার বলে নিতে পারেন মাত্র ৪ রান। তৃতীয় ওভারে একটি চার হজম করলেও মোট রান দেন ৭। সব মিলিয়ে ৩ ওভার বোলিং করে ১৮ রান খরচ করেন রিশাদ, যা দলকে ম্যাচে ধরে রাখতে সহায়তা করে।

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেই ব্যানক্রফটের ৪৪ বলে ৬১ রানের ইনিংসে ভর করে সিডনি থান্ডার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে। হোবার্টের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন বিলি স্ট্যানলেক। তিনি ৩৪ রানে নেন ৩ উইকেট। জর্ডান ক্রস শিকার করেন ৩৬ রানে ২ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে হোবার্ট হারিকেন্স। টপ অর্ডারে মিচেল ওয়েন ১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। নিখিল চৌধুরী ৩১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ এবং বেন ম্যাকডারমট ২৪ বলে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষ দিকে টিম ডেভিড, ম্যাথু ওয়েড ও ক্রিস জর্ডানের ক্যামিও ইনিংসে এক বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট। টিম ডেভিড ৯ বলে ১৭, ওয়েড ১৬ বলে ২৫ রান করেন। ম্যাচসেরা হন ক্রিস জর্ডান, যিনি ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪