| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২১:৩০:২৩:অপরাহ্ন  |  ১০১৮৩৭৭ বার পঠিত
উত্তরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এশার নামাজের পর এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবদল ও শ্রমিক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোন যুবদলের টিম প্রধান মো. শিমুল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সুরা তিলাওয়াত ও দুরুদ শরিফ পাঠের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। অনুষ্ঠানটি বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪