| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা জামায়াতে ইসলামীর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২১:৪৬:০৬:অপরাহ্ন  |  ৩৮৭৭৩৭ বার পঠিত
উত্তরা জামায়াতে ইসলামীর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার গুরুত্ব ও বর্তমান জাতীয় করণ’ বিষয়ে আলোচনার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মজলিশে শূরার সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান। সভা পরিচালনা করেন থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। তিনি বলেন, মহান বিজয় দিবস আত্মত্যাগ ও গৌরবের প্রতীক, যা জাতিকে ন্যায়নিষ্ঠ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করে।

কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বিজয় দিবস দেশের সার্বিক উন্নয়নে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের গুরুত্ব স্মরণ করিয়ে দেন। বিশেষ অতিথি মহানগরী মজলিশে শূরার সদস্য মাহবুব আলম সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪