| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিটিশ সরকারের বৈঠকে অংশ নিতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২০:৪৪:৩৫:অপরাহ্ন  |  ৩৫৮৭৬২ বার পঠিত
ব্রিটিশ সরকারের বৈঠকে অংশ নিতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতে ডা. শফিকুর রহমান এই সফরে যাচ্ছেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বুধবার সকালে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন জামায়াত আমির।

লন্ডনে কর্মসূচি শেষ করে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি দেশে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪