| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৪:২৭:৫৪:অপরাহ্ন  |  ১০০০৫২৯ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেওয়া এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, আমরা খালেদা জিয়াকে নিয়ে আশাবাদী। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত রয়েছে। বয়সজনিত কারণ ও দীর্ঘদিন অনিয়মিত চিকিৎসার ফলে তার শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে, যার কারণে তিনি কিছুটা কঠিন সময় পার করছেন।

ডা. জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর ও তদারকি করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয় এবং বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা সীমিত হয়ে পড়ে। চিকিৎসকদের মতে, এই অবস্থায় তাকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। এদিকে ডা. জুবাইদা রহমান প্রতিদিন এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর ও চিকিৎসা তদারকি করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪