| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:২৪:০৯:অপরাহ্ন  |  ৩৬৮৫৭৭ বার পঠিত
হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুসংবাদের পরপরই কয়েক হাজার বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। এতে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এর মধ্যে ছিল—‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’,‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,

‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’,‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’,‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’।

এদিকে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাহবাগ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে রাত পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪