| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:৫৯:১৪:অপরাহ্ন  |  ৯৯৩৮৭৩ বার পঠিত
শুক্রবার সকালে হাদির মরদেহ দেশে আনা হবে: ডা. আহাদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

ডা. আব্দুল আহাদ বলেন, “আমাদের প্রিয় জুলাই অভ্যুত্থান-পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি ভাই আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আল্লাহ তায়ালা তাকে শহিদ হিসেবে কবুল করুন।”

তিনি আরও বলেন, “এই শোকের সময়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে তার পরিবারের পাশে দাঁড়াই। তার পরিবার যেন এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

ডা. আহাদ জানান, শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

একই তথ্য নিশ্চিত করে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও পৃথক পোস্ট দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪