| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০০:০১:৪০:পূর্বাহ্ন  |  ৯৯৪৭৭০ বার পঠিত
শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪