| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহিংসতা এড়িয়ে চলার আহ্বান ইনকিলাব মঞ্চের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৪:২০:৩৩:পূর্বাহ্ন  |  ৯৯২৭৯১ বার পঠিত
সহিংসতা এড়িয়ে চলার আহ্বান ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার: ওসমান হাদির মৃত্যুতে দেশের সাধারণ জনগণকে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সংগঠনটি বলেন, হাদি তার শত্রুর সঙ্গেও জীবনের শেষ পর্যন্ত ইনসাফ চেয়েছিলেন এবং বুদ্ধিবৃত্তিক লড়াই করার আহ্বান জানাতেন।

পোস্টে আরও বলা হয়েছে, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বিলিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা বিপন্ন না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যারা এই ঘটনার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের সন্দেহের চোখে দেখতে হবে।

এর আগে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংগঠনটি জানিয়েছে, কোনো কর্মসূচি থাকলে তা তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।

ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়, যেখানে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪