| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৫:৪৩:৪৩:পূর্বাহ্ন  |  ৩৪৯৩৪৯ বার পঠিত
হাদি হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি হলপাড়া ঘুরে ভিসি চত্বর প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ‘জাস্টিস ফর হাদি’, ‘খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শরিফ ওসমান হাদি জুলাই-আগস্টের গণআন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তাকে প্রকাশ্যে হত্যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, হাদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নির্ভীক ভূমিকা রেখেছিলেন। তার হত্যাকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনিসংকেত।

বিক্ষোভ শেষে নেতারা হাদির হত্যার দ্রুত বিচার এবং গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪