| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুরে আইনগত জটিলতায় স্থগিত ওসমান হাদির জানাজা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:৪১:৫৩:অপরাহ্ন  |  ৯৯০৩১৫ বার পঠিত
সিঙ্গাপুরে আইনগত জটিলতায় স্থগিত ওসমান হাদির জানাজা
ছবির ক্যাপশন: শরিফ ওসমান হাদি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাইকমিশন জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না পাওয়ায় সিঙ্গাপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

একই সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশটির আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। বার্তায় আরও বলা হয়, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪